যাচাইকৃত · বিনিয়োগ মডেল

সঠিক বিনিয়োগে দেশের সম্ভাবনাময় ব্যবসায় অংশীদার হোন

যাচাইকৃত SME এবং জাচাইকৃত ব্যবসা প্রতিষ্ঠানে স্বচ্ছ উপায়ে আকর্ষণীয় মুনাফা অর্জন করুন।

১৮%–২৫%
বার্ষিক মুনাফা
১৫+
যাচাইকৃত প্রজেক্ট
১০০%
সুদ এবং ঘুরিয়ে সুদ মুক্ত
সতর্কতা: বিনিয়োগ মানেই ঝুঁকি ও সম্ভাবনা। সুদ আর বিনিয়োগ এক বিষয় না। সরাসরি ব্যবসায়ীর সাথে যোগাযোগের মাধ্যমে নিজে বুঝে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করুন।
Business Investment Growth
কেন আমরা

বিশ্বস্ত বিনিয়োগের জন্য

ব্যবসায়ীর সাথে সরাসরি সংযোগ

আপনার ও ব্যবসায়ীর মাঝে সরাসরি যোগাযোগ এবং সম্পর্ক হবে। মাঝে কেউ থাকবে না।

আরও জানুন

সুদ মুক্ত আয়

সকল প্রকার আয় সুদ মুক্ত। কোন প্রকার বাহানা ও ঘুরিয়ে সুদ খাওয়ার সুযোগ নেই।

আরও জানুন

সমাজের জন্য কল্যাণকর ব্যবসা

ক্ষতিকর পণ্য, ফটকাবাজি, জালিয়াতি, জুয়া, অস্বাস্থ্যকর খাবার, মাপে কম দেওয়া, পণ্যে ঠকানো হয় এমন ব্যবসাকে বাছাই করা হয় না।

আরও জানুন

স্বাধীন সিদ্ধান্ত

নিজে যাচাই বাছাই করে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিবেন। নিজের পছন্দ না হলে বিনিয়োগ করবেন না।

আরও জানুন

আইনি সুরক্ষা

প্রতিটি বিনিয়োগ লিগ্যাল ডকুমেন্ট ও সিকিউরিটি চেক নিশ্চিত করে করবেন।

আরও জানুন

স্বচ্ছ চুক্তি

প্রতি মাসের হিসাব প্রদর্শন বাবদ লাভ-ক্ষতি ভাগাভাগি — সম্পূর্ণ স্বচ্ছ রিপোর্টিং।

আরও জানুন

আকর্ষণীয় মুনাফা

১৮%–২৫% পর্যন্ত সম্ভাব্য বার্ষিক মুনাফার সম্ভাবনা।

আরও জানুন

বিনিয়োগের আগে ও পরে সরেজমিনে যাচাইয়ের সুযোগ

বিনিয়োগকারী যেকোনো সময় ব্যবসাপ্রতিষ্ঠান ও হিসাব সরাসরি নিজে গিয়ে যাচাই করতে পারবেন।

আরও জানুন
আমাদের নীতিমালা

চুম্বক অংশ

স্বচ্ছতা, নিরাপত্তা ও নৈতিকতার সাথে হালাল বিনিয়োগ পরিচালনার জন্য আমাদের অনুসৃত ৫টি মূল ভিত্তি।

নীতিমালা ০1

কঠোর ব্যবসা বাছাই

আমরা শুধুমাত্র লাভজনক, হালাল এবং সম্ভাবনাময় ব্যবসা বাছাই করি। স্বপ্নচারী বা পূর্ব অভিজ্ঞতা নেই এমন ব্যবসা এবং যা কিছু ব্যবসার মূল লাভের সাথে সম্পর্কিত নয় এমন ব্যয়কে আমরা পরিহার করি।

  • লোকসান করছে বা দ্রুত বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা কোম্পানি বাতিল।
  • শখের বসে অপ্রয়োজনীয় ব্যয় করা ব্যবসা গ্রহণযোগ্য নয়।
  • প্রতিষ্ঠাতার মোট বিনিয়োগ দায়ের তুলনায় ৫০% এর কম হলে সতর্কভাবে বিবেচনা।
  • লাভ-ক্ষতির হিসাব এবং গুদামের পণ্যের সাথে বাস্তব মিল থাকা বাধ্যতামূলক।
নীতিমালা ০2

উদ্যোক্তা যাচাই ও বিশ্লেষণ

উদ্যোক্তার সততা, ব্যবসায়িক দক্ষতা এবং ব্যক্তিজীবন গভীরভাবে যাচাই করা হয়। পূর্ব পরিচিতি, বাজার যাচাই এবং ব্যক্তিগত রুদ্ধদ্বার ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা যোগ্য উদ্যোক্তা নির্বাচন করি।

  • উদ্যোক্তার আচরণ, ব্যক্তিগত জীবন এবং সততা কঠোরভাবে যাচাই করা হয়।
  • ব্যক্তিগত রুদ্ধদ্বার ইন্টারভিউ এবং সমজাতীয় ব্যবসায়ীদের থেকে গোপন খোঁজ নেওয়া।
  • ব্যবসায় অদক্ষ বা বিলাসবহুল জীবনযাপনকারী উদ্যোক্তাদের বাতিল করা।
  • কথা দিয়ে কথা না রাখা বা বাজে ব্যবহার করা ব্যক্তিদের সুযোগ দেওয়া হয় না।
নীতিমালা ০3

স্বচ্ছতা ও জিরো টলারেন্স নীতি

বিনিয়োগের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কোনো প্রকার প্রতারণা বা অপচয় প্রমাণিত হলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও পাবলিক নোটিশ জারি করি।

  • বিনিয়োগের টাকায় অন্য কিছু কেনার বিষয় প্রমাণিত হলে সাথে সাথে ব্যবস্থা।
  • ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ও সকল একাউন্টিং তথ্য নিয়মিত মনিটরিং করা।
  • প্রতারণা বা জালিয়াতির প্রমাণ পাওয়া মাত্রই জনস্বার্থে পাবলিক নোটিশ প্রদান।
  • অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ফান্ড কালেক্ট বা কৃষি কাজে ফান্ড ডাইভার্ট বাতিল।
নীতিমালা ০4

বিনিয়োগকারীদের দায়িত্ব

আমরা কেবল মানসম্পন্ন ব্যবসার প্রস্তাব দিই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ও দায় বিনিয়োগকারীর। বিনিয়োগকারীদের অবশ্যই ব্যবসায়িক মানসিকতা নিয়ে, সুদের চিন্তা পরিহার করে এবং উদ্যোক্তাদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রেখে যুক্ত হতে হবে।

  • আমরা কেবল প্রস্তাব দিই, চূড়ান্ত সিদ্ধান্ত এবং বিনিয়োগের সকল দায় বিনিয়োগকারীর।
  • সুদের মানসিকতা পরিহার করে প্রকৃত ব্যবসায়িক মানসিকতা নিয়ে বিনিয়োগ করতে হবে।
  • উদ্যোক্তাদের সম্মানজনক আচরণ করা আবশ্যিক, কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না।
  • সন্দেহজনক কিছু নজরে এলে আমাদের জানাতে হবে, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালা ০5

আমাদের অবস্থান ও অঙ্গীকার

আমরা যাচাই-বাছাইয়ের জন্য ফি নিই এবং বিনিয়োগকারীদের সাথে সরাসরি কোনো আর্থিক লেনদেন করি না। মানুষ হিসেবে আমাদের কোনো ভুল-ভ্রান্তি হলে আমরা ক্ষমাপ্রার্থী এবং সবার সহযোগিতায় একটি সুস্থ ও হালাল বিনিয়োগ পরিবেশ তৈরি করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

  • আমরা যাচাই-বাছাইয়ের বিনিময়ে শুধু ব্যবসায়ীদের থেকে ফি গ্রহণ করি।
  • বিনিয়োগকারীদের সাথে আমাদের কোনো প্রকার আর্থিক লেনদেন হয় না।
  • মানুষ হিসেবে আমাদের কোনো ভুল-ভ্রান্তি হলে আমরা ক্ষমাপ্রার্থী।
  • সবার সহযোগিতায় একটি সুস্থ ও হালাল বিনিয়োগ পরিবেশ তৈরিতে আমরা দায়বদ্ধ।
এক্সপার্টের কথা
মোহাইমিন পাটোয়ারী

মোহাইমিন পাটোয়ারী, CFA

লেখক · ফাইন্যান্স বিশেষজ্ঞ · কনসালট্যান্ট — বিশ্ব অর্থব্যবস্থার অজানা সত্য উন্মোচন করছেন কলমে ও শ্রেণিকক্ষে।

১০টি
বেস্টসেলার বই
CFA
চার্টারহোল্ডার
৩টি
বিশ্ববিদ্যালয়
২০+
দেশ ভ্রমণ

আর্থিকভাবে ক্ষমতায়িত করার এক দশকের পথচলা

আমি একজন লেখক এবং ফাইন্যান্স বিশেষজ্ঞ। বিশ্ব অর্থব্যবস্থার কালো জগৎ নিয়ে আমার ১০টি বই প্রকাশিত হয়েছে — সবগুলোই নিজ নিজ ক্যাটাগরিতে বেস্টসেলার। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA, জার্মানির Mannheim বিশ্ববিদ্যালয় এবং নরওয়ের Norwegian School of Economics থেকে। আমেরিকার CFA পরীক্ষার সকল ধাপ উত্তীর্ণ হয়েছি। প্রায় দশ বছরের ফাইন্যান্স অভিজ্ঞতা এবং ২০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এখন কাজ করছি মানুষকে আর্থিকভাবে ক্ষমতায়িত করতে।

Managerial FinanceBusiness StrategyValuationFinancial AnalysisCorporate FinanceFinancial Reporting
সক্রিয় সুযোগ

বর্তমানে চলমান বিনিয়োগের সুযোগ

প্রতিটি সুযোগ যাচাইকৃত। ব্যাংক ও যোগাযোগের তথ্য নিরাপত্তা যাচাইয়ের পরে দৃশ্যমান।

0 টি সক্রিয় সুযোগ
কীভাবে কাজ করে

তিন ধাপে বিনিয়োগ শুরু করুন

01

পছন্দের ব্যবসা নির্বাচন করুন

আমাদের যাচাইকৃত তালিকা থেকে আপনার লক্ষ্য মিলিয়ে পছন্দের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেছে নিন।

02

উদ্যোক্তার সাথে চুক্তি স্বাক্ষর করুন

লিগ্যাল ডকুমেন্টে চুক্তি করুন এবং চেক বুঝে নিন।

03

সময় মত মুনাফা নিন

নির্দিষ্ট সময় অন্তর ব্যবসার লাভ লোকসানের উপর ভিত্তি করে নিজের ভাগ বুঝে নিন।

আপনার সম্ভাব্য মুনাফা হিসাব করুন

বিনিয়োগের পরিমাণ এবং প্রত্যাশিত রিটার্ন নির্বাচন করে আপনার সম্ভাব্য আয় সম্পর্কে ধারণা নিন।

1,00,000
১০ হাজার১০ লাখ+
20%
১০%৩৫%

সম্ভাব্য ফলাফল

প্রত্যাশিত বার্ষিক মুনাফা
20,000
প্রত্যাশিত মাসিক মুনাফা
1,667
বিনিয়োগ শুরু করুন

* এটি একটি আনুমানিক হিসাব। প্রকৃত মুনাফা ব্যবসার ফলাফলের উপর নির্ভরশীল।

গ্রাহকদের মতামত

বিনিয়োগকারীদের অভিজ্ঞতা

FAQ

সাধারণ জিজ্ঞাসা

পার্টনারশিপ মডেল, আইনি কম্প্লায়েন্স ও মুনাফা বন্টন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

আজই অংশীদার হোন

দেশের সম্ভাবনাময় ব্যবসাগুলোতে বিনিয়োগ শুরু করুন।

বিনিয়োগ শুরু করুন